কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ জসীম মিয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বের ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
জানা গেছে, রোববার(৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম ধরলা ব্রীজ হতে ধাওয়া করে ৮ কিঃমিঃ দূরে রায়ের বাজার এলাকা থেকে মাদক কারবারি জসীম মিয়াকে ১০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
—