• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে ৯ জুয়ারু গ্রেফতার

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৯ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের গঙ্গাধর নদীর চরে জুয়া খেলা অবস্থায় নাগেশ্বরী থানার কাটগিরি এলাকার নাসেম আলী (৩২), সমের আলি (২৫), কালিকাপুর এলাকার মোঃ মমিন (৪৫), হোসেন আলী (৫০), সাইদুর রহমান (৩৮), ধনিরভিটা এলাকার সাইফুর (৫২),কচাকাটা থানার কৃষ্ণপুর এলাকার শফিকুল (৩৮), জাহিদুল (৪০) ও কুমদপুর এলাকার হাসেম আলী (৫২)কে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category