• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

শাহিন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ অভিযান চালিয়ে অ*স্ত্র ও গু*লিসহ ৫ জনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ ।

সোমবার (৩১ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ মাদকবিরোধী এক অভিযান চালিয়ে তাদের আটক করে মিরপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন: হাবিবুর রহমান (৩৩), আব্দুর রহমানের ছেলে জসীমউদ্দীন (৩৮), কুর্শার মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু (৩০), বাবর আলীর ছেলে লিটন (৩৫), মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৩)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই গ্রামের জনৈক শরিফুল ইসলামের বাড়ীর পিছনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালায়। এ সময়ে পুলিশের উপস্থিত টের পেয়ে ৫ জন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আটককৃতরা হলো, চক গ্রামের হাফিজুর রহমানের ছেলে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category