• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

দিনকাল বিডি / ২২৫ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে আজিজুল হক (৬০) নামের অপর এক ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজুল হক (৬০) ও ফজল হক (৬৫) দুই ভাই পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন। ২-৩ দিন আগে ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। বিষয়টি তিনি বড় ভাই ফজল হক অথবা দুই ছেলেরা টাকা নিয়েছে বলে দাবি করেন আজিজুল হক।

এমতাবস্থায় বাড়ি থেকে টাকা হারানোর দ্বন্দ্বে সোমবার সকালে ছোট ভাই আজিজুল হক তার নিজের ধান ক্ষেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী ,দুই ছেল সোহেল (৩৫), রতন (২৪) এক পুত্রবধূ সকলে মিলে জমিতেই তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক নিহত হয়। ঘটনার পর পরেই অভিযুক্তের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া জানান, বিষয়টি পারিবারিক টাকা পয়সা সংক্রান্ত বলে জানতে পেরেছি। সেটা নিয়ে আজকে সকালে আজিজুল হক ধান কাটা অবস্থায় তাকে মারধর করে বড় ভাইয়ের পরিবার এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে ভুরুঙ্গামারী থানার ওসি, ওসি (তদন্ত )সহ পুলিশ এসে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category