• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে সুন্দরগঞ্জে মোমবাতি প্রজ্জলন

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় ছাপড়হাটী উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বক্তব্যে রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সরকার, জয়ন্ত কুমার দাস, আঁখি আক্তার, আহসানুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিব মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র বুলবুল মিয়াসহ আরও অনেকে।

এ সময় প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা তাদের সারাজীবন মনে রাখবো।

এছাড়াও সরকার পতনের পর থেকেই ছাপড়হাটী ইউনিয়নে যাতে কোন কূচক্রী মহল কোন প্রকার সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, সংখ‍্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাংচুর না করতে পারে সেদিক থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category