গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, গলাচিপা থানার সেকেন্ড অফিসার এসআই মো. মহসিন হাওলাদার প্রমুখ।