• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঝটিকা সফরে ক্রীড়া উপদেষ্টা

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার সকালে চট্টগ্রাম আসেন।
সকালে তিনি বিমান বন্দর থেকে সরাসরি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান।
সেখানে তিনি মাঠ, মিডিয়া সেন্টার সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় তিনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চলমান প্রকল্প সমূহ দ্রুত সম্পন্ন করতে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন।
এরই মধ্যে বিসিবির পক্ষ থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নানা সংস্কার কাজের একটি তালিকা প্রদান করা হয়। সে সব কাজ সম্পন্ন করতে নির্দেশনা দেন ক্রীড়া উপদেষ্টা।
এর পর তিনি এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে আসেন। সেখানে কি কি সমস্যা রয়েছে তা নির্ধারণ করতে জাতীয় ক্রীড়া পরিষদ এবং জেলা ক্রীড়া অফিসারকে নির্দেশ দেন। এরপর ক্রীড়া উপদেষ্টা সার্কিট হাউজে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category