• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের কর্ণফুলীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: আরও ২ আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) রাতে উপজেলার শিকলবাহা মাস্টার হাট ও বড় উঠান রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার গ্রেপ্তার দুজন হলেন- শিকলবাহা বাংলাপাড়া এলাকার ফরিদ আহম্মদের ছেলে মো. ওমর ফারুক প্রকাশ মধু (২৩) ও শিকলবাহা পাঠানপাড়া এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে মো. আসিফ ইকবাল (২৩)।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কর্ণফুলীর শিকলবাহা বিল্লাপাড়া এলাকা থেকে এক তরুণীকে (১৮) তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বখাটেরা।এ ঘটনায় পুলিশ একই দিন রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিকলবাহা বাংলাপাড়া ফজল সর্দার বাড়ির মো. ফারুকের ছেলে মোহাম্মদ আকাশকে (১৯) গ্রেপ্তার করে। পরদিন ১৯ জানুয়ারি বিকেলে ভিকটিমের খালা রিজিয়া বেগম (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category