• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে সহ ৩জন নিহত হয়েছেন

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সিএনজি-লরির ধাক্কায় বাবা-ছেলে ও সিএনজি চালক সহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তির হাট এলাকায় পশ্চিম দিকে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনায় এমন হতাহতের ঘটনা ঘটে। সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, মনসা পূজা শেষে মাংস নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা-ছেলে। এ ঘটনায় এক সিএনজি চালক ও নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম লিটু কুমার ধর (৩১), তার বাবা শ্রীকান্ত ধর (৬৭)। তারা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়া সিএনজি চালকের নাম আলী আজগর (৩২) । সে একই উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লরিহড়া এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহত সিএনজি চালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, শনিবার বিকেলে আমার ভাই পাশ্ববর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী লিটু কুমার ধর ও তার বাবাকে নিয়ে তাদের মনসাপূজা উপলক্ষে ছাগলবলী দিয়ে মাংস নিয়ে তাদের শহরের বাসায় নিয়ে যাওয়ার পথেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছামাত্র-ই বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংর্ঘষে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে আমরা একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যাই।
এবং স্থানীয় লোকজন আরেকজন কে ও নিয়ে ও ভর্তি করায়। পরে সেখানে অপর দু’জনের ও মৃত্যু হয় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category