এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে ট্রাকের সাথে মোটরসাইকেল’র সংঘর্ষে ঘটনাস্থলেই কলেজ ছাত্রী ও তার বন্ধু দু’জন-ই নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২টার দিকে পাহাড়তলী থানাধীন হক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম শহরের আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার (২১) ও একই এলাকার জামাল উল্লাহর পুত্র মোঃ মেহেদী হাসান আরিফ (২৯)। তারা দু’জন পরষ্পর বন্ধু ছিলেন বলে সূত্র জানায়।
স্থানীয় লোকজন জানান, হতাহত দু’জন-ই একই এলাকার বাসিন্দা ছিলেন। চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী শারমিন আক্তারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মেহেদী। মোটরসাইকেলটি শারমিন আক্তারের। ধারণা করা হচ্ছে, শারমিন আক্তার তা ড্রাইভ করছছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পাহাড়তলী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত: চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব (বিকাল সাড়ে তিন টা) লাশ চমেক মর্গে রাখা হয়েছে।