• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের ফটিকছড়িতে তরুণী খুন, মা-ভাই গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক তুচ্ছ ঘটনায় শারীরিক আঘাতে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে পাওয়া খবরে জানা গেছে।
নিহত তরুণীর নাম আনিকা আক্তার (২৪)
এ ঘটনায় নিহতার মা রোখসানা আক্তার ও ছোট ভাই রোকন উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোনা মিয়া হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। রাত দশটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতা আনিকা ওই এলাকার সৌদি প্রবাসী নাজিম উদ্দিনের মেয়ে। তার চার বছর ও পাঁচ মাস বয়সী দু’টি সন্তান রয়েছে।
স্থানীয় অধিবাসীরা জানান, রোববার তাদের মা-মেয়ের মধ্যে ঝগড়া হয়েছিলো। এক পর্যায়ে ভিকটিম আনিকা তার মাকে মারে।
এমন সময় পাশের ঘরে থাকা তার ছোট ভাই রোকন এসে তার বোনকে থাপ্পড় দিলে ভাইকেও মারেন তিনি। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে মা তার মেয়ে আনিকাকে চেপে ধরলে রোকন তার বোনের গলায় একটি ছুরি দিয়ে তিনটি আঘাত করে। এতে আনিকার মৃত্যু হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুল হক স্থানীয় সাংবাদিকদের কাছে বলেন, মা ও ছেলে মিলে তাকে হত্যা করেছে। মেয়েটি ছোটবেলা থেকে মানসিক প্রতিবন্ধী ছিলেন। ভিকটিম আনিকা বিবাহিতা, তার দু’টি বাচ্চা রয়েছে। রাতে অভিযান চালিয়ে নিহতা আনিকার মা ও ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category