• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের মীরসরাইয়ে ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. নুরুল ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুরুল ইসলাম ধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোবারকঘোনা গ্রামের বাসিন্দা

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়ার পথে প্রায় সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়াসহ জোরপূর্বক একাধিকবার বলাৎকার করার চেষ্টা করে আসছিল। আর এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য তাকে ভয় দেখানো হতো।

সর্বশেষ ওই শিক্ষার্থী মাদ্রাসায় কয়েকদিন অনুপস্থিত থাকার কারণে প্রধান শিক্ষক পরিবারের কাছে খবর নেন। তখন শিক্ষার্থীর পরিবার বলাৎকারের বিষয়টি জানান প্রধান শিক্ষকের কাছে। পরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করেন।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category