• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চিকিৎসায় আরও সহজ হচ্ছে ভারতীয় ভিসা

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চিকিৎসার জন্য রাজশাহীর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) আবেদন জমা দেওয়ার তিন দিনের মধ্যেই এখন মিলছে ভিসা। ভারতের ভিসার জন্য আবেদন করে অনেকদিন অপেক্ষা করা লাগতো রোগীদের। অসুস্থ রোগীরা চিকিৎসার জন্য ভারতে যেতে ভিসার জন্য প্রহর গুনতেন। এখন পরিস্থিতি পাল্টে গেছে।
রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার ভিসার আবেদন জমা নেওয়া হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে চিকিৎসার জন্য দ্রæত ভিসা দেওয়া হচ্ছে। রাজশাহী অ লের ভিসা আবেদনপত্র জমার সেন্টারগুলোকে আদেশ দেওয়া হয়েছে যেন দ্রæত সময়ের মধ্যে নির্ভুলভাবে জমা নেওয়া হয়। চিকিৎসার কোনো ভিসা আবেদনে ভুল থাকলে তা ভিসাপ্রত্যাশীদের জানিয়ে দেওয়া হচ্ছে। তারা দ্রæত সে ভুল সংশোধন করে নিচ্ছেন।
ভিসাপ্রত্যাশীরা বলছেন, এখন সহজেই মিলছে চিকিৎসা ভিসা। ভিসার আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই পদ্ধতি সহজ করায় দুর্ভোগ কমেছে ভিসাপ্রত্যাশীদের। বাংলাদেশিদের ভারতে চিকিৎসায় আগ্রহীদের সুবিধা দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভিসার আবেদনকারীদের কাগজপত্রে আগে কোনো সমস্যা থাকলে আবেদন বাতিল করা হতো। এখন কোনো জটিলতা থাকলে ফোন করা হচ্ছে ভিসা সেন্টার থেকে। পরামর্শ দেওয়া হচ্ছে সমস্যা সমাধানের। পরেও নেওয়া হচ্ছে প্রয়োজনীয় কাগজ। ফলে এখন অনেকটাই বদলে গেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সেবার মান।
ভিসাপ্রত্যাশীরা বলেন, মহানগরীর বর্ণালী মোড়ে আইভ্যাক সেন্টারে ভিসার আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। আগে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দুই দিন থেকেই লাইন শুরু হতো। রাজশাহীর বাইরে থেকে আসা ব্যক্তিরা আগের দিন বিকেল থেকেই লাইন ধরতেন। সেখানেই খোলা আকাশে নিচে রাত কাটাতেন বহু মানুষ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খাইরুল ইসলাম। সমস্যা হার্টের। জরুরীভাবে যাবেন ভারতে চিকিৎসা করাতে। ভিসার জন্য আবেদন করেন বুুধবার (২৮ সেপ্টেম্বর)। আবেদন জমা দেওয়ার জন্য ডাকা হয়েছিল রোববার (১ অক্টোবর)। মঙ্গলবার (৩ অক্টোবর) তিনি ভিসা নিয়ে যান। তিনি বলেন, ভারতীয় ভিসা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। আগে ভিসার আবেদন জমা দিতে এসে সারারাত অপেক্ষা করা লাগতো। এখন দিনে এসে সময়ের মধ্যে ভিসা জমা দিতে পারছি।
রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারতীয় ভিসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফলে এখন নতুন পদ্ধতিতে আবেদন করতে হচ্ছে ভিসাপ্রার্থীদের।
কিছুদিন আগেও ভারতের ভিসা পেতে সেন্টারগুলোতে দীর্ঘ লাইন লেগে থাকতো। ফলে বয়স্ক ও রোগীদের দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকতে হতো। এখন মুমূর্যু রোগীর ক্ষেত্রে বিশেষ করে ক্যানসারের রোগীদের ক্ষেত্রে এক-দুই দিনের মধ্যে ভিসা ইস্যু করা হচ্ছে। অন্য রোগীদের ক্ষেত্রেও যদি কেউ গুরুত্বপূর্ণ কাগজগুলো জমা দেয়; তাহলে দ্রæত ভিসা দেওয়ার চেষ্টা করছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category