• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চিলমারীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, আটক ২

দিনকাল বিডি / ২২৯ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ড্রেজারের মালিক পালিয়ে যায়। সোমবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জামেরতল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেসুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, চর শাখাহাতী এলাকার মৃত. আব্দুল মজিদের ছেলে মো. মোখলেসুর রহমান (৪৯) ও দুইথানা সাব বাধ এলাকার মো. আবু হার এর ছেলে মোহাম্মদ আল আমিন (২০)। পলাতক ড্রেজার মালিক মো. কুদ্দুস আলী।
থানা সূত্র বলছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানার ওসি হারেসুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে জামের তল এলাকা থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় দুইজন শ্রমিককে গ্রেফতার করে। এসময় ড্র্রেজারের মালিক পালিয়ে যায়। পরে থানা পুলিশ অবৈধ ড্রেজার ও সরাঞ্জাম জব্দ করে থানা হেফাজতে নেয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেসুল ইসলাম জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় ড্রেজারের মালিক পালিয়ে যায়। বালু মহাল আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category