বাগেরহাটপ্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে চোর সন্দেহে দিন মজুর শেখ মনিরুজ্জামানকে (৪২) অমানুষিক নির্যাতনের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার(১৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোল্লাহাট থানা পুলিশ এদের আটক করে । এ ঘটনায় নির্যাতনের শিকার শেখ মনিরুজ্জামানের বড় ভাই মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে আট জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করে মোল্লাহাট থানায় মামলা দায়েরকরেন।
আহত শেখ মনিরুজ্জামান উপজেলার পূর্ব দারিয়ালা গ্রামের প্রয়াত ইসলাম শেখের ছেলে । ভূমিহীন হওয়াতে গাংনী মাতারচর আশ্রয়ণ প্রকল্পে সরকারের দেওয়া একটি ঘরে থাকেন তিনি । গ্রেফতারকৃতরা হলেন মোল্লাহাট উপজেলার ঘোষগাতি এলাকার হেকমত শেখের ছেলে আরিফুল শেখ (২৬), আব্দুল হালিম শেখের ছেলে আব্দুল গনি শেখ (৩৫), আহমদ শেখের ছেলে আলমাস শেখ (২৭), নগরকান্দি এলাকার সিদ্দিক শেখের ছেলে মাহমুদ শেখ(২৮), লায়েক শেখের ছেলে আকাশ শেখ(২৭) । বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে ।
এজাহার সূত্রে জানা যায়, ১১মার্চ মোল্লাহাট উপজেলা পশু হাসপাতালে ছাগলের চিকিৎসা করে বাড়ি ফিরছিলেন দিনমজুর শেখ মনিরুজ্জামান । ঘোষগাতি এলাকায় মোবারকের দোকানের সামনে পৌঁছালে মনিরুজ্জামানের পথ আটকে কিছু লোক তাকে বেধড়ক মারধর করে । লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে । মনিরুজ্জামান চিৎকার করলে তাদের নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় । নির্যাতনকারীরা মারধর ও মনিরুজ্জামানের চিৎকারের