• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জামালপুরের মাদারগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ছাত্রদল নেতা সৌরভের শীতবস্ত্র বিতরণ

এম আর সাইফুল ইসলাম / ১৯২ Time View
প্রকাশঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দেড়শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সফলতা কামনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান খান সৌরভের সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর সন্ধ্যাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য আল আমিন তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম রাসেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় পৌর বিএনপির সহ সভাপতি মাজেদ মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক সানাউলস্নাহ চান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ্ আল মানুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বকুল, কলেজ ছাত্র দলের আহবায়ক শামীম আহমেদসহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category