• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঝিনাইগাতীতে ১২৭০ প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ/২০২৩-২০২৪ মৌসুমে আমন ধানের (উফশী জাত)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২৭০জন প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার। ১৫ জুন বৃহস্পতিবার দুপুরের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গনে এসব বীজ ও সার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক-আল মাসুদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেস নাঈম।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা ৭ইউনিয়নের ১২৭০ জন কৃষককে প্রণোদনা হিসেবে এসব বীজ ও সার প্রদান করা হয়। এতে প্রতিজন কৃষক ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেলেন। এই সার ও বীজ দ্বারা একজন প্রান্তিক কৃষক তার ১ বিঘা জমিতে উচ্চ ফলনশীল উফশী জাতের ধান রোপণ করতে পারবেন।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রান্তিক কৃষক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category