• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ট্রেনে যাত্রীর সোনার চেইন ছিনতাই কালে দুই নারী ছিনতাইকারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ট্রেনে নারী যাত্রীর গলার চেইন ছিনতাই করার সময় দুই নারী ছিনতাইকারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে বগুড়া রেলওয়ে স্টেশনে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ টুয়েন্টি ডাউন ট্রেনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের সায়েদ মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও একই জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের শানু মিয়ার স্ত্রী নাজমা বেগম। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ টুয়েন্টি ডাউন ট্রেন বগুড়া রেলওয়ে স্টেশনে থামার পর ট্রেনে বগিতে নারী যাত্রীর গলার চেইন ছিনতাই করার সময় উল্লেখিত দুই নারী ছিনতাইকারিদের গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category