• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

তানোরে ৩ ভুয়া পুলিশ আটক

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোরে তিনজন ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টায় তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলো: মোঃ রাকিব হোসেন (৩০), মোঃ তৌহিদুল ইসলাম (২৫), মোঃ মুন্না সরকার (২৩)। মো: রাকিব হোসেন রাজশাহীর তানোর থানার মাসিন্দা গ্রামের মোঃ আসাদুলের ছেলে। মোঃ তৌহিদুর ইসলাম এবং মোঃ মুন্না সরকার একই জেলা ও থানার আড়াদিঘীর মোঃ মোফাজ্জলের ছেলে এবং দেবীপুরের মোঃ মহসিনের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপরি (ডিএসবি) মোঃ” রফিকুল আলম।
তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর থানাধীন মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মোজাহারুল ইসলাম জানতে পারেন, কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশ পরিচয় দিয়ে তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়ায় আদিবাসীদের ভয়-ভীতি প্রদর্শন করছে এবং তাদের নিকট টাকা জোরপূর্বক টাকা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মোজাহারুল ইসলাম ওই গ্রামে অভিযান পরিচালনা করে তিজন ভুয়া পুলিশকে গ্রেফতার করে।
ভুয়া পুলিশ আইডি বহন করে পুলিশ পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শনপূর্বক মোঃ রাকিব হোসেন মিনতি রাণীর নিকট হতে ১৩০০ টাকা এবং মোঃ তৌহিদুল ইসলাম শ্রীমতি রোমালীর নিকট হতে ১২০০ টাকা ছিনিয়ে নেয়। তা ছাড়া শ্রীমতি শেফালীর নিকট ১০,০০০ টাকা জোরপূর্বক আদায় করতে গেলে ওই স্থানের জনসাধারণের সন্দেহ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজন অভিযুক্তদের দেহ তল্লাশি করে ২৫০০ টাকা, একটি হ্যান্ডকাফ, ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি সিএনজি জব্দ করে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় একটি মামলা রুজু হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category