• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাবে, রাসিক

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় আবারো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’ পাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ওই পদকসংক্রান্ত জাতীয় কমিটির সভায় চ‚ড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি ইতোমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনকে মৌখিকভাবে জানানো হয়েছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পেতে যাচ্ছে রাসিক।
এদিকে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’এর জন্য রাজশাহী সিটি কর্পোরেশন চ‚ড়ান্ত মনোনয়ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রবিবার (১৪ মে) এক বিবৃতিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে রাসিক মেয়র আরো বলেন, ‘বৃক্ষরোপণ, সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিবেশ উন্নয়নে সাফল্যের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’ এর জন্য চ‚ড়ান্ত মনোনয়ন লাভ আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি আমাদের পরিবেশ উন্নয়ন কাজকে আরো বেশি উৎসাহিত করবে। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে চাই।’

প্রসঙ্গত, বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় এবার ইউনিয়ন পরিষদ/ উপজেলা পরিষদ/ জেলা পরিষদ/ পৌরসভা/ সিটি করপোরেশন/ অধিদপ্তর/ পরিদপ্তর/ প্রতিষ্ঠান/ সেক্টর করপোরেশন/ এনজিও / ক্লাব/ স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের জন্য চ‚ড়ান্ত মনোনয়ন লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। গত ৩০ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এটি চ‚ড়ান্ত হয়। প্রথম পুরস্কারের জন্য এক লাখ টাকা ও সনদপত্র পাবে রাসিক।

রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম বলেন, মেয়র লিটনের দিক-নির্দেশনায় গত সাড়ে ৪ বছরে দুই লক্ষাধিক স্থায়ী ও ১০ লক্ষাধিক হেজ জাতীয় বৃক্ষ রোপণ করা হয়েছে। ৩৫ কিলোমিটার সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে।

উল্লেখ্য, এরআগে ২০০৯ ও ২০১২ সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাজশাহী সিটি কর্পোরেশন। ২০১২ ও ২০২১ দুইবার সালে জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে রাসিক। এছাড়া পরিবেশবান্ধব শহর হিসেবে ‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দ্যা ইয়ার-২০২০’ সম্মাননা অর্জনের খ্যাতিও রয়েছে এই নগরীর। বিপুল পরিমাণ বৃক্ষরোপণসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকারণ ধূলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category