• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২

দিনকাল বিডি ২৪ / ২৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে সিএনজি চালিত অটোরিকশায় বাসচাপায় চালকসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের দরিরামপুর মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইমতিয়াজ আলীর ছেলে মোফাজ্জল হোসেন (২৮), একই এলাকার নাছির উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক হাবিবুর রহমান (৩৫) এবং নাইমের স্ত্রী পপি আক্তার।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী শ্যামলী পরিবহনের একটি বাস ত্রিশালগামী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালকসহ পাঁচ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা যান। অপর দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আইনি প্রকৃয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category