• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দিনাজপুর সেরা করদাতা ফুলবাড়ী রাজু কুমার গুপ্তা সম্মাননা ক্রেস ও সনদ গ্রহণ

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মোঃ আশরাফুল আলম দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুর সেরা করদাতা ফুলবাড়ী উপজেলার গুপ্তা ফ্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্তা রংপুর চিকলী ওয়াটার পার্ক, রংপুর এর কনভেনশন হলে “জেলা ভিত্তিক সর্বোচ্চ এবং দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার সম্মাননা ক্রেস ও সনদ গ্রহণ করেন।

গতকাল ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে চিকলী ওয়াটার পার্ক, রংপুর এর কনভেনশন হলে জেলা ভিত্তিক সর্বোচ্চ এবং দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮” অনুযায়ী ২০২২-২০২৩ কর বছরে কর অঞ্চল-রংপুর এর অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন এবং ৭টি জেলা (রংপুর, দিনাজপুর,

লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়) এর সর্বোচ্চ কর প্রদানকারী ০৫ (পাঁচ) জন (তন্মধ্যে ০৩ [তিন] জন সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা, ০১ [এক] জন সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা এবং সর্বোচ্চ কর প্রদানকারী ৪০ [চল্লিশ] বছর বয়সের নীচে ০১ [এক] জন তরুণ পুরুষ করদাতা) এবং দীর্ঘ সময় কর প্রদানকারী ০২ (দুই) জনসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) জন করদাতাকে নীতিমালা

অনুযায়ী একটি ক্রেস্ট, একটি পরিচিতি কার্ড এবং একটি সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর কমিশনার মির্জা ড. নাহিদা ফরিদী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ রেজাউল ইসলাম মিলন এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মির্জ আনোয়ারা ফেরদৌসি (পলি)।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন কর অঞ্চল-রংপুর এর কর কমিশনার জনাব মোঃ শাহীন আক্তার হোসেন। “কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবছরও ৩০ নভেম্বর ২০২৩ তারিখে আয়কর দিবস পালিত হয়েছে। কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি, সম্মানিত করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন এবং কর প্রদানকে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নভেম্বর/২০২৩ মাসব্যাপী প্রতিটি কর অফিসে আয়কর মেলার আদলে সম্মানিত করদাতাদের আয়কর রিটার্ন গ্রহণ ও আয়কর সংক্রান্ত তথ্য সেবা প্রদান করা হয়েছে।

ব-জবঃঁৎহ সিস্টেম চালুকরণের ফলে করদাতাগণ ঘরে বসে সহজেই উক্ত সিস্টেমে রেজিষ্ট্রেশন করাসহ আয়কর রিটার্ন তৈরী এবং রিটার্ন দাখিল করতে পারছেন। যথাযথ আয়কর প্রদানপূর্বক যথাসময়ে আয়কর রিটার্ন দাখিলের জন্য সম্মানিত করদাতাদের প্রতি আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category