• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দুই মোটরসাইকেল মোবাইল ফোন ও টাকা লুট আদমদীঘিতে জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে মারধর ও হাত পা মুখ বেঁধে ফেলে রেখে ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৭ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,

বগুড়ার আদমদীঘিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি তার
ছেলেসহ তিনজনকে মারধর ও হাত পা মুখ বেঁধে খাদে ফেলে রেখে মোটরসাইকেল, মোবাইল ফোন ও
টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০ টা
পর্যন্ত আদমদীঘি উপজেলা নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা ব্রিজের নিকট এ ছিনতাইয়ের
ঘটনা ঘটে। ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা হলো, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি
কুন্দগ্রাম ইউপির মটপুকুর গ্রামের মাও: গোলাম রব্বানী, তার ছেলে মনিরুজ্জামান মারুফ
(১৩) ও একই গ্রামের প্রবাসি রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেন (১৯)। বকুল হোসেন
মারত্বক অসুস্থ্য হয়ে কথা বলতে পারছেন।
আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওঃ গোলাম রব্বানী জানান, গত মঙ্গলবার
রাতে তিনি ও তার ছেলে মনিরুজামান মারুফ দুপচাঁচিয়া সরদারপাড়া তার বড় ছেলের স্বশুড়ের
বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মটপুকুর ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে
আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা গ্রামে পুর্বে ব্রিজের নিকট সড়কে দড়ির
ব্যাড়িকেট দিয়ে তাদের পথরোধ করে ৭/৮ জনের একদল ছিনতাইকারি চাকুর ভয় দেখিয়ে তাদের
মারধর ও হাত পা মুখ বেঁধে সড়কের পাশে খাদে ফেলে রেখে তার বাজাজ সিটি ১০০ সিসির
একটি মোটরসাইকেল, একটি এ্যান্ডোরেট মোবাইল ফোন ও ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর
আগে রাত সাড়ে ৮টায় একই স্থানে একই গ্রামে প্রবাসির ছেলের বকুল হোসেনকে একই
কায়দায় ছিনতাইকারিরা দড়ির ব্যারিকেট দিয়ে পথরোধ করে মারধর, হাত, পা,ও মুখ দড়ি দিয়ে
বেঁধে খাদে ফেলে রেখে তার নিকট থেকে এইটি সুজুকি জিকছার মোটরসাইকেল, আইফোন,
বিদেশী ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তার মা বুলবুলি বেগম জানান। রাত ১২
টা দিকে ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা কৌশলে মুখ খুলে চিৎকার দিলে গ্রামবাসি তাদের
উদ্ধার করেন। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদমদীঘি থানার অফিসার
ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় মামলা করলে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category