• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে— খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ২৬৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

নওগাঁ(নিয়ামতপুর) প্রতিনিধিঃ

পূজায় হিন্দুরা পূজা আর্চণা করলেও আনন্দ উৎসবে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে শিবপুর মজুমদার বাড়ি বারোয়ারি পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে বিগত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। তবে এবছর দর্শনার্থী বেড়েছে দূর দূরান্ত থেকে তারা পূজা দেখতে আসছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

খাদ‍্যমন্ত্রী স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ‍্য উল্লেখ করে বলেন, এই অঞ্চলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। শিবপুরে পাশাপাশি স্থানে আমি প্রথমে মসজিদ ও পরে মন্দির নির্মাণ করেছি। যাতে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ ধর্মাচার পালন করতে পারে। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বঙ্গবন্ধুর সপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এদেশে ৯৯ শতাংশ মানুষ অসাম্প্রদায়িক। মাত্র ১ শতাংশ মানুষ সাম্প্রদায়িক যারা মাঝে মাঝে ঝামেলা করে।এ কারণে অসাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির জায়গায় সাম্প্রদায়িক রাজনীতি চলে আসবে এটা আমি মনে করিনা।’
শিবপুর মজুদার বাড়ি বারোয়ারি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category