• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে নিধন হলো অসহায় বিধবার পুকুরের মাছ

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রæতার বিষে নিধন করা হয়েছে অসহায় বিধবার পুকুরের মাছ। প্রতিপক্ষরা শত্রæতা করে প্রায় ১০ মন দেশীয় প্রজাতির মাছ বিনষ্ট করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে ভুক্তভোগীর অভিযোগ। এই ঘটনায় বিধবা হাসনা বেগমের মেয়ে রুমা পারভীন বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেছেন।
অসহায় ওই বিধবার মেয়ে দক্ষিন জাহানপুর গ্রামের মৃত আফতাব হোসেনের মেয়ে মোসা. রুমা পারভীন জানান, তার নানা মৃত বছির উদ্দিন তার মেয়ে হাসনা বেগম নিজ নামীয় ও পৈত্রিকসূত্রে জাহানপুর মৌজার ৬২৬ নম্বর খতিয়ানভুক্ত ৩টি দাগে মোট ৩৬ শতাংশ জমির মালিক হন বটে। প্রায় ১ যুগ ভোগ দখলে থাকাকালে প্রতিপক্ষ উত্তর জাহানপুর গ্রামের মৃত খেজমত আলীর ছেলে এমদাদুল , এনামুল ও রেজাউল গং পূর্ব শত্রæতার জের ধরে ৭ সেপ্টেস্বর বিকেল ৪ টায় প্রকাশ্য দিবালোকে পুকুরের মাছ চুরি করে নেয় এ সময় গ্রামবাসীরা ঘটনা প্রত্যক্ষ করলে প্রতিপক্ষরা সব মাছ নিতে না পারায় গ্যাস বড়ি গিয়ে প্রায় ১০ মন মাছ নিধন করে, ৯ সেপ্টেম্বর সকালে একদল সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে পুকুরে মরা মাছ ভেসে দেখতে পান। এতে ভুক্তভোগী হাসনা বেগমের ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category