• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে ১৮ বিঘা জমির বীজতলা নষ্ট করলো আপন ভাই-ভাতিজা

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আপন ভাই-ভাতিজার বিরুদ্ধে ১৮ বিঘা জমির বীজতলা নষ্ট করার করার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করে শত্রæতাবশতঃ এই কর্মকান্ড চালিয়েছেন আপনজন নামক প্রতিপক্ষরা। এতে ভুক্তভোগীর প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবী করেন ভুক্তভোগী ইসমাইল হোসেন। উপজেলার জাহানপুর ইউনিয়নে নানাইচ এলাকায় এই ঘটনা ঘটে।
ধামইরহাট থানার অভিযোগ সূত্রে ও সরেজমিন গিয়ে দেখা যায়, জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে উপজেলার মৃত ছফির উদ্দিনের দুই ছেলে ইসমাইল হোসেন ও আবু বক্করের পরিবারের সাথে তুচ্ছ একটি ঘটনা নিয়ে মারামারি ও পরবর্তীতে কোর্টে মামলায় উভয় পরিবারে শত্রæতার সৃষ্টি হয়। মামলা দিয়ে ইসমাইল হোসেন ও তার ছেলেকে হাজত বাস করিয়েছেন প্রতিপক্ষ আবু বক্কর ও তার ছেলেরা। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রæয়ারী ইসমাইল হোসেন ও তার ছেলেরা জমিতে পানি দিতে আসাকালে ১৮ বিঘা জমির জন্য রোপন করা বীজ তলার পাশ দিয়ে প্রতিপক্ষ সামসুজ্জামান ও ফারুককে বিষ ছিটানো স্প্রে মেশিন নিয়ে যেতে দেখে, ইতিপূর্বেও তাদের হুমকিও দিয়ে আসছিল প্রতিপক্ষরা। ১ দিন পরেই বীজতলা বিবর্ণ হয়ে গেলে ভুক্তভোগী ইসমাইল হোসেন ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী সামসুজ্জামান বলেন, ‘আমাদের সাথে যেহেতু দ্বন্দ রয়েছে সেহেতু আমাদের দোষারোপ করতেই পারে, তবে আমরা কারও বীজতলায় কীটনাষক দেইনি বা কে দিয়েছে তাও আমরা জানিনা।’ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোলাইমান জানান, আমি ঘটনাস্থলে গিয়ে বীজতলা নষ্ট হতে দেখেছি, এবং বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত ও স্বাক্ষ্য-প্রমান সাপেক্ষে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category