• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী শামীম গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সদরে দু্ইটি ওয়ান শুটারগান ও দু্ইটি গুলিসহ এক সন্ত্রাসী সোহেল রানা শামীমকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রবিবার রোববার রাতে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় । সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৫ এর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর সোহেল রানা শামীম শহরের কুমাইগাড়ী দেওয়ানপাড়া এলাকার আজগর আলী দেওয়ানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেল রানা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে সাধারণ মানুষদের কাছ থেকে চাঁদাবাজ ও ভূমি দখল করতেন । তিনি এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রবাজ হিসেবে পরিচিত। তার সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে সাধারণ জনসাধারণ মুখ না খুলতে পারেন না ।

এছাড়াও সে অবৈধ অস্ত্র ও পেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করতেন। এই কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের দিয়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছেন। এ সব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এছাড়ও বিভিন্ন অপরাধ ও অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, শামীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে একটি অপারেশন দল বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় । এ সময় তার কাছ থেকে এ সময় দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে তিনটি মামলাও রয়েছে । এর সাথে জড়িতদের আইনের আওয়াতায় নিয়ে আসা হবে। সোহেল রানার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি ফায়সাল বিন আহসান জানান, সোহেল রানার বিরুদ্ধে সদর থানায় সাধারণ মানুষকে মারপিট, হুমকি-ধুমকিসহ সন্ত্রাসীর কর্মকান্ডের অভিযোগে মামলা ও অভিযোগ রয়েছে । র‌্যাবের পক্ষে থেকে রানাকে থানায় হস্তান্তরসহ মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category