• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর সাবেক পৌর চেয়ারম্যান এম এ রকিবের বসতবাড়ির জমি দখলচেষ্টার অভিযোগ

দিনকাল বিডি / ২৩৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নওগাঁ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত এম এ রকিবের বসতবাড়ির জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। প্রয়াত এম এ রকিবের ছোট মেয়ে তানজিনা শিরিন আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সুইডেন প্রবাসী তানজিনা শিরিন বলেন, নওগাঁ পৌরসভার চকদেব ডাক্তারপাড়া এলাকার সরিষাহাটির মোড়ে নওগাঁ পৌরসভার প্রথম চেয়ারম্যান এম এ রকিবের বাড়ি দ্বীন মঞ্জিল অবস্থিত। বাড়িটির সাথে বায়ান্নর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা ইতিহাস জড়িয়ে আছে। দ্বীন মঞ্জিলের উঠানে শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক চর্চা হতো। এসব নানা কারণে দ্বীন মঞ্জিল নওগাঁবাসীর কাছে ঐতিহাসিক বাড়ি হিসেবে পরিচিত। গত ৯ অক্টোবর স্থানীয় প্রভাবশালী কাজী আবু সাঈদের নির্দেশে এক দল সন্ত্রাসী ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বাড়ির কেয়ার টেকার সুবির প্রামাণিক ও তাঁর পরিবারকে উচ্ছেদ করে। এ সময় তারা বাড়িতে ভাঙচুর চালায় এবং বাড়ির মূল্যবান আসবাবপত্রসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে। এ ঘটনার দুই দিন পর এলাকাবাসীর প্রতিরোধে দখলকারীরা পিছু হটে। এ ব্যাপারে গত সোমবার নওগাঁ জেলা ও জজ আদালত ওই জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজাংকশন) জারি করে।
সংবাদ সম্মেলনে তানজিনা শিরিন বলেন, শহরের সরিষাহাটির মোড়ে ৪৪ কাঠা জমির ওপর এম এক রকিবের বসতবাড়ি। পৈত্রিক সূত্রে এম এক রকিবের পাঁচ সন্তান ওই সম্পতির অংশীদার। তাঁরা তিন ভাই ও দুই বোন। তাঁর বাবার অসুস্থ্যতার সুযোগ নিয়ে এক ভাই ইশতিয়াক আহম্মেদ ও বোন ফাহমিদা জেরিন প্রতারণা মাধ্যমে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বসতবাড়ির সম্পত্তি বিক্রির চেষ্টা করেন। পরবর্তীতে তাঁর বাবা বিষয়টি বুঝতে পেরে ২০০০ সালে আদালতে দলিল রহিতের মামলা করেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এ অবস্থায় গত ৯ অক্টোবর স্থানীয় প্রভাবশালী কাজী আবু সাঈদ ক্রয় সূত্রে মালিকানা দাবি করে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জোরপূর্বক এম এ রকিবের বসতবাড়ি দখলের চেষ্টা করেন। এলাকাবাসী, থানা পুলিশ ও আদালতের আদেশের ফলে বর্তমানে তারা পিছু হটলেও তাঁদের আশঙ্কা, যে কোনো সময় সন্ত্রাসীরা পুনরায় বিবদমান ওই সম্পতি দখল করে নিতে পারে।
তিনি আরও বলেন, তিনি ও তাঁর দুই ভাই দীর্ঘ দিন ধরে বিদেশে বসবাস করছেন। তাঁদের বিদেশে অবস্থানের সুযোগ নিয়ে দেশে থাকা তাঁর এক ভাই ইশতিয়াক ও বোন ফাহমিদা জাল দলিল করে তাঁদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছেন। ঐতিহাসিক এই বাড়ি ও বসতবাড়ির জমির মূল্য ২০ কোটি টাকারও ওপরেও।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী আবু সাঈদ বলেন, ‘দ্বীন মঞ্জিলে ভাঙচুর ও লুটপাটের ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে সম্পত্তি আমি এম এ রকিবের ছেলে ইশতিয়াক আহম্মেদ ও মেয়ে ফাহমিদার জেরিনের কাছ থেকে ক্রয় করেছি। কিন্তু গত ২০ বছর ধরে এম এ রকিবের অন্য ছেলে-মেয়েদের বিরোধীতার কারণে ওই সম্পত্তি দখলে পাচ্ছি না। এ বিষয়ে আদালতে মামলা চলছে। আদালতের রায় যেটা আসবে আমি সেটাই মেনে নেব।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category