• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় গণহত্যা দিবস উপলেক্ষ্য সেমিনার অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

নওগাঁ প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরে ‘নওগাঁ জেলার একাত্তরের গণহত্যা-নির্যাতন’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজন করে একুশে পরিষদ নওগাঁ-র শাখা সংগঠন নওগাঁ সরকারি কলেজ শাখা। ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আজ ১০ মার্চ সকাল ১১ টায় নওগাঁ সরকারি কলেজ মিলয়াতনে সংগঠনের কলেজ শাখার সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে সেমিনারে নওগাঁ সরকারি কলেজের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পরিষদ নওগাঁ-র সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ রাসেল। প্রবন্ধকার তাঁর বক্তব্যে নওগাঁ জেলার গণহত্যার নৃশংসতা, বীভৎসতা ও নির্মমতার চিত্র তুলে ধরেন। সেই সাথে গণহত্যার স্থান, বধ্যভূমি, গণকবর, নির্যাতন কেন্দ্র এবং স্মৃতিফলক এর পরিসংখ্যান উপস্থাপন করেন। এগুলোর বর্তমান অবস্থা ও আমাদের করণীয় বিষয়ে কিছু প্রস্তাব উপস্থাপন করেন। নওগাঁ জেলার শহিদ বুদ্ধিজীবী ও নারী নির্যাতনের তথ্য গুলো তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান। আলোচনায় আরো অংশগ্রহণ করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, একুশে পরিষদের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতির বিভাগের শিক্ষক প্রফেসর এস এম মোজাফফর হোসেন, নওগাঁ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পরিষদ নওগাঁ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শামীম হোসেন। সেমিনারের শুরুতে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে বক্তারা গণহত্যায় নিহত শহিদদের স্মরণ করা, শহিদদের স্বীকৃতি প্রদান এবং গণহত্যার স্থানসমূহে স্মৃতিফলক নির্মাণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category