স্টাফ রিপোর্টারঃ নওগাঁর ধামইরহাটে দুষ্কৃতকারীর হামলায় উজ্জল হোসেন(৩০) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। ২৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।উজ্জল হোসেন পত্নীতলা উপজেলার বংশিবাটি গ্রামের সাইদুর রহমানের পুত্র। জানা গেছে, ওই রাতে উজ্জল হোসেন স্থানীয় বড়থা বাজার থেকে বাড়ি ফিরার সময় শিমুলতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে গুরুতর জখন করে পালিয়ে যায়।এসময় স্থানীয় লোকজন তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ময়না তদন্তের জন্য মৃতদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর নামে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে।