• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নকল সরবরাহের দায়ে আটক তিনজনকে ছাড়লেন মুচলেকায়, অফিস সহায়ককে অব্যাহতি

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ সোমবার, ৮ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরিক্ষায় অতিরিক্ত প্রশ্নপত্র হাতে থাকায় এবং নকল সরবরাহের অভিযোগে কুড়িগ্রামের চিলমারীতে মাদ্রাসার এক অফিস সহায়ক সহ তিন জনকে আটক করেছে পুলিশ। এঘটনায় কেন্দ্র সচিব ওই অফিস সহায়ককে অব্যাহতি দিয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক মুশাহেদ খান বলেন, মুচলেকা নিয়ে ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, রাজারভিটা ইসলামী ফাজিল মাদ্রাসার অফিস সহায়ক মো. সোলাইমান গনি, গাবেরতল এলাকার রাকিব হোসেন ও একই এলাকার মাসুদ রানা।
সোমবার উপজেলার থানাহাট ইউনিয়নের মাদ্রাসা বোর্ডের অধিনে আকাঈদ ফিকাহ্ পরিক্ষা চলাকালীন সময়ে রাজারভিটা ইসলামী ফাজিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় দাখিল পরিক্ষা চলাকালীন সময়ে বাহিরে থেকে বহিরাগত দুই জন নকল সরবরাহের সময় দায়িত্বরত পুলিশ হাতে নাতে আটক করে। অপরদিকে ওই মাদ্রাসার অফিস সহায়কের হাতে অতিরিক্ত প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রের ভিতরে থাকায় তাকেও আটক করে পুলিশ।

এদিকে ওই মাদ্রাসায় অফিস সহায়কের হাতে অতিরিক্ত প্রশ্ন পত্র থাকার বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আব্দুল হালিম জানান, অফিস সহায়ক মো. সোলাইমান গনির হাতে প্রশ্নপত্র থাকায় তাকে আটক করে। তবে অফিস সহায়কের হাতে প্রশ্নপত্র হাতে থাকার নিয়ম নেই

এবিষয়ে কেন্দ্র সচিব ও ওই মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম বলেন, কিভাবে অফিস সহায়কের হাতে প্রশ্ন পত্র গেলো সেটা জানা নেই। এঘটনায় অফিস সহায়ককে পরিক্ষা কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে।ইউএনও মাহবুবুর রহমান বলেন, পুলিশকে মুচলেকা নিয়ে ওই তিনজনকে ছেড়ে দিতে বলা হয়েছে।

চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক( ওসি তদন্ত) মুশাহেদ খান বলেন, প্রথম বারের মতো এমন ভূল করায় ইউএনও স্যারের সাথে কথা বলে ওই তিনজনকে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রশিদ বিপ্লব এর জিম্মায় দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category