• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার,নাচোল-সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস/২০২৪ পালিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, নাচোল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ও বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা(এনজিও) ডাসকোর সহযোগিতায় এ দিবস পালিত হয়েছে।

উপজেলার মাক্তাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা দুযোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ডাসকোর সদস্যদের অংশগগ্রহণে একটি র‌্যালি মাক্তাপুর-সোনাইচন্ডি রোড প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে মিলিত হয়। বিদ্যালয় চত্বরে ভূমিকম্প, ঝড়-জলচ্ছাস, ও অগ্নি নির্বাপণ বিষয়ে ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স বিভাগের একটি চৌকশ টীম বিভিন্ন মহড়া প্রদর্শণ করে।

পরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা দুলাল হোসেনের সভাপতিত্বে ও তাঁর স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category