• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে লক্ষ্য করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় যুবক, যুব মহিলা ও তরুন উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে মিলিত হয়। সেখানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রায় শতাধীক যুবক, যুব মহিলা ও তরুন উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাচোল শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, সানপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি ফাইজুর রহমান, নারী আত্মকর্মী রোমানা আলম, ও নাচোল ক্রীড়া যুব সংঘের উপদেষ্টা প্রভাষক তৌহিদ হোসেন। আলোচনা শেষে ৩০জন প্রশিক্ষিত যুব ও যুবমহিলার মাঝে সনদ এবং ১৯জন সফল উদ্যোক্তার মাঝে ১৮লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category