• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় মাথার যন্ত্রণায় বিষপান,যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরের মাথার যন্ত্রণায় সইতে না পেরে রুবেল(২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (২২ অক্টোবর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুবেল লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর এলাকার তহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

ঈশ্বরদী ইউনিয়নের সদস্য হেলাল উদ্দীন খান জানান, কিছুদিন আগে কাজ শেষে সাইকেল চালিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন রুবেল, এ সময়ে বাড়ির অদূরে পালিদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা খেয়ে রাস্তার পাশে স’ মিলের কাঠের ওপর পড়ে যান তিনি। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রুবেলকে চিকিৎসা করালেও সুস্থ হচ্ছিলেন না, তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। মাথায় সিটিস্ক্যান করার পর চিকিৎসক জানান, রুবেলের ব্রেনে আঘাত লাগায় যন্ত্রণা হচ্ছে। পরে শুক্রবার রাতে ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহতচেষ্টা করেন। পরিবারের লোকজন রামেক হাসপাতালে ভর্তি করলে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান বলেন গৌরিপুরের তহিদুল ইসলামের ছেলে রুবেল আত্মহত্যা করেছে বলে প্রাথমিক জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category