বাগেরহাট প্রতিনিধি।।
জোকা দরবার শরীফে বার্ষিক ওরশ মাহফিলেহ এসে খালত ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নেমে নিখোজ হওয়া ৫ ঘন্টা পর লাশ উদ্ধার হয় স্কুল ছাত্র ফাহিমের।
বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের আবুল কালাম পাইকের ছেলে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ফাহিম পাইক (১১)।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের জোকা গ্রামের জোকা দরবার শরীফে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাগেরহাট ফায়ার সার্ভিসকে স্থানীয় জনগন মোবাইল ফোনে খবর দেয়। ফয়ার সার্ভিসও উদ্ধার কাজে অংশগ্রহন করে।
স্থানীয়রা জানান,দুপুর ১২ দিকে সময় তিন চারজন মিলে পুকুরে গোসল করতে নেমে ফাহিম নামে একটি ছেলে নিখোজ হয়। নিখোজ হওয়ার পর দীর্ঘ সময় খোজাখোজির পর ৪ টার দিকে নিখোজ ফাহিমের লাশ উদ্ধার করা হয়।
ফাহিমের খালাত ভাই ইয়াছিন বলেন,আমার খালত ভাই ফাহিম কে নিয়া জোকা দরবার শরীফের পুকুরে গোসল করতে যাই। ফাহিম শাতার জানে না তাই, ফাহিমকে পুকুরে নামতে নিশেদ করে আমি ফাহিমকে পুকুর পারে দাড়িয়ে থাকতে দেখে,আমি পুকুরে নেমে শাতার কাটি। শাতার কেটে ফিরে ফাহিমকে না দেখে সবাইকে বলি।
দীর্ঘ ৫ ঘন্টা পর দোকা দরবারে আসা ৪ জনের একটি দল মিলে খুজে নিখোজ ফাহিমের লাশ উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান বলেন,উদ্ধার করা শিশুটিকে বাগেরহাট জেলা হাসপাতালে নেয়া হয়েছে। মেডিকেল রির্পোটের পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।#