• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নির্বাচনকে সামনে রেখে নগরীর পঞ্চবটিতে মাদক কারবার রমরমা

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ১০ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাসিক নির্বাচনকে সামনে রেখে মহানগরীর পঞ্চবটি এলাকায় মাদক কারবারীরা সক্রীয়। চুটিয়ে চালাচ্ছে তাদের মাদকের কারবার। স্থানীয় যুবক, বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষরা ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন। মাঠ কর্মীরা প্রার্থীদের কাছে বিভিন্ন অজুহাতে নিচ্ছে টাকা নিচ্ছেন। এটা এখন বাড়তি প্রার্থীদের বড়তি টাকার উৎস পোষ্টার টাঙানো, মিছিল করা, লিফলেট বিলি ইত্যাদি কাজের জন্য প্রার্থীরা দিচ্ছেন খরচ। আর সেই খাটুনির টাকা পেয়ে মাদক সেবেন করে ভোটের মাঠে গভীর রাত পর্যন্ত চলছে হৈচৈ। যাকে বলে ফিলিংসে ডিলিংস। এমনই বক্তব্য স্থানীয়দের।

একাধিক স্থানীয়রা বলছেন, ভোটকে কেন্দ্র করে পঞ্চবটি এলাকার মাদক কারবারি বিনা, শাকিল, রিপন, জীবন, মুন্নি, তসলিমা, কাননী, শেফালী ও রিনাদের মাদকের কারবার রমরমা। ভোটের মাঠের কর্মীদের টাকা লুটে নিচ্ছেন তারা। এই সকল মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মাদকের মাদক রয়েছে।

তারা আরও বলেন, শুক্রবার (৯ জুন) রাসিক বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় ২৩নং ওয়ার্ড দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে গন্ডগোল সৃষ্টিকারী ব্যক্তিদের অধিকাংশই ছিলো মাদক সেবনরত অবস্থায়। এছাড়াও সেখানে কিছু মাদক কারবারিও ছিলো। তাই নির্বাচনে মাঠ থেকে মাদক কারবারিদের নিমূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, পঞ্চবটি এলাকার বিষয়টি আমার জানা ছিলো না। তবে মাদক বিক্রেতা যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোসপাড়া ফাড়ির ইনচার্জকে নির্দেশ দিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category