• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর উপজেলা সহ দিনাজপুর জেলার ৮ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,৪৮ লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দেশের উত্তরাঞ্চলের বৃহৎ রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলা সহ দিনাজপুর জেলার ৮টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বিশেষ অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে। বুধবার (৯ এপ্রিল) এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে,পরিবেশ অধিদপ্তরের দিনাজপুর জেলার উদ্যোগে দিনাজপুর সদর,চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র বিহীনভাবে পরিচালনা করায় ৮ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে সর্ব মোট ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দু’টি ইটভাটার আগুন নিভিয়ে ও কিলন ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এ ছাড়াও আরো ২ টি বন্ধ ইটভাটার বিদ্যুতের লাইন বিচ্ছন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন,পরিবেশ অধিদপ্তর, দিনাজপুরের পরিদর্শক প্রভাতি রানী,পরিবেশ অধিদপ্তর,দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া সহ RAB-13,জেলা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ।

মোবাইল কোর্ট পরিচালনা করে যে সব ইটভাটাকে জরিমানা করা হয়,তার মধ্যে রয়েছে,এস.আর.বি ব্রিকস, সদর,দিনাজপুর,এ.বি.ব্রিকস,বসন্তপুর,চিরিরবন্দর ,আর.এস ব্রিকস, কারেন্টের হাট, চিরিরবন্দর,নিউ আর.এস ব্রিকস,ঘুঘুরাতলী, চিরিরবন্দর,এস.কে ব্রিকস, মাস্টারপাড়া, চিরিরবন্দর,এস এইচ বি ব্রিকস,মেলারডাঙ্গা, পার্বতীপুর,এস আর বি-২, রঘুনাথপুর, পার্বতীপুর ও এম.এস.বি ব্রিকস,ডাঙ্গারপাড়া,পার্বতীপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category