• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) বিকেলে পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আসছে জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও সভাপতি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে পুনরায় নৌকা প্রতীকে বিজয়ী করতে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলার সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক সর্দার, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুকশানা বারী রুকুসহ আরো অনেকে।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে আবারও ৮ম বারের মত একক প্রার্থী হিসেবে তাঁর নাম কেন্দ্রে পাঠানোর জন্য তৃণমূল নেতা-কর্মীরা সমবেত কন্ঠে জোরালো দাবী জানান। এ সময় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category