• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে বিদ্যুৎ সংকট,ঘন ঘন লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎ সংকটে ঘন ঘন লোডশেডিং এর কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এক দিকে প্রচন্ড গরম অন্য দিকে লোডশেডিং সব মিলিয়ে মানুষ এক অশস্তিকর অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। এ দিকে স্হানীয় নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন বিদ্যুৎ সংকটের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের ১২৫ মেগাওয়াট ও ৩য় ইউনিটের ২৭৫ মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, তাপ বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ক্রটির জন্য বন্ধ ৩য় ইউনিটটি দু’এক দিনের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।

পার্বতীপুর উপজেলায় গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ বিভাগ ও শহর এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। এ সব বিদ্যুৎ গ্রাহকেরা ঠিক মতো বিদ্যুৎ না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা চান দ্রুত এ অবস্থার অবসান হোক। এ বিষয়ে কথা হলে পার্বতীপুর পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম ও নেসকোর আবাসিক প্রকৌশলী বলেন,জাতীয় গ্রীড থেকে প্রয়োজনীয় পরিমাণে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় তাঁরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category