• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মালামাল সহ সংঘবদ্ধ রেলওয়ে লোহা চোর দলের সদস্য গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের চোরাই মালামাল সহ সংঘবদ্ধ রেলওয়ে লোহা চোর দলের সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃত চোরকে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে পার্বতীপুর রেলওয়ে জংশন ইয়ার্ডে রেলওয়ের মালামাল চুরি করার সময় রেলপথের ২ টি চেয়ারপ্লেট সহ ইয়ার্ডে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসাদুল ইসলাম (২৫) কে হাতেনাতে গ্রেফতার করে। সে পার্বতীপুর রেলওয়ে বাবুপাড়ার জনৈক আবু সুফিয়ানের পুত্র।

পার্বতীপুর কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর আহসান হাবিব জানান,গ্রেফতারকৃত আসাদুল ইসলাম একজন সংঘবদ্ধ রেলওয়ে লোহা চোর দলের সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক রেলওয়ে লোহা চুরির মামলা রয়েছে। তিনি আরও বলেন তাকে হাতেনাতে গ্রেফতার করতে আমরা তৎপর ছিলাম।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category