• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে ১৫০ টি মন্ডপে দূর্গা পুজা,নিরাপত্তা ব্যবস্হা জোরদার

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিন ব্যাপী এই ধর্ম পালনে সার্বিক সহায়তা ও নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্হানের দূর্গা মন্দির পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় তাঁর সাথে ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন।

জানা গেছে,পার্বতীপুর উপজেলা প্রশাসন উপজেলার মোট ১৫০টি পুজা মন্ডপের নিরাপত্তা দিতে মন্ডপসমুহে ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছে। উপজেলায় ২৯ টি পুজা মন্ডপ অধিক ঝুকিপূর্ণ। এসব মন্ডপের প্রতিটিতে ৮জন করে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ঝুকিপূর্ন ২৩ টি মন্ডপের প্রতিটি’র জন্য নিরাপত্তা কর্মী রাখা হয়েছে ৬ জন। তালিকাভূক্ত প্রতিটি পুজা মন্ডপে সরকারের জিআর তহবিল থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। পুজা মন্ডপগুলোতে মডেল থানা, রেলওয়ে থানাসহ ৫টি পুলিশ ফাঁড়ি,আনসার ভিডিপি ও ইউনিয়নসমুহের গ্রাম পুলিশরা দিন রাত টহল অব্যাহত রেখেছে। উপজেলার সবক’টি পুজা মন্ডপের মধ্যে মোমিমপুর ইউনিয়নের গোবিন্দপুর চম্পাতলী পুজা মন্ডপটিতে দিনাজপুর জেলার সকল সনাতনীদের বৃহত উৎসবের কেন্দ্রভূমিতে পরিনত হয়েছে। মন্ডপ নেতৃবৃন্দ জানান, এখানে প্রতিদিন সহস্রাধিক দর্শনার্থির ভীড় জমে। শেষ দিনে এই পুজা মন্ডপটিতে অন্তত ২০/৩০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে। সে সময়ে এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা প্রয়োজন হবে।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বলেন,পূজা মন্ডপ গুলোতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে। এ গুলো সর্বক্ষনিক আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রয়েছে। আমরাও মনিটরিং করছি। সব কিছুই স্বাভাবিক ভাবে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category