• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে অনেকে সুবিধা নিতে চায় : . তথ্য উপদেষ্টা নাহিদ

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, এখানে পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ, বিভক্তি ও দ্বন্দ্ব তৈরি করে অনেক পক্ষ সুবিধা নিতে চায়। আমরা তাদেরকে সেই সুযোগ করে দিবো না। আমরা বলবো পাহাড় ও সমতল সব মিলে বাংলাদেশ। সুতরাং, এ দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বসবাস করবো।
পাহাড়ে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ হাসান।
শনিবার সন্ধ্যায় দীঘিনালা বাস স্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সাথে আলাপকালে তিনি আরও বলেন, এই ঘটনায় যারা জড়িত থাকবে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। আমরা বারবার বলে আসছি আইন কেউ নিজের হাতে নিবেন না।
এ সময় তিনি আরও বলেন, কেউ যদি অপরাধ করে, দোষ করেও সেটার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। সেটার জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে। আমরা যদি নিজেরায় আইন নিজের হাতে তুলে ফেলি তাহলে তো এতো প্রতিষ্ঠানের দরকার নেই। সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই বলে ও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category