• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পুঠিয়ায় ককটেল বিস্ফোরণ : বিএনপির ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ার মোল্লাপাড়ায় ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপির দেড়শ অজ্ঞাত নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। রোববার (২০ নভেম্বর) দিবাগত রাত দশটার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছেন।
শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মেম্বার ও সদস্য সচিব আলাল উদ্দিন জানান, মোল্লাপাড়া বাজারে রাতে ককটেল বিস্ফোরণ ঘটনা গায়েবী। শুনেছি মামলাও হয়েছে। এ ঘটনায় আমরা জানিনা। নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া রয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মনসুর রহমান মাস্টার জানান, সোমবার দুপুর দুইটায় শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোল্লাপাড়ায় রাজশাহীর বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সমাবেশ হওয়ার কথা রয়েছে। এরকম অবস্থায় পুলিশ ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়েছে। সমাবেশে সাবেক এমপি নাদিম মোস্তফা প্রধান অতিথি থাকার কথা বলে জানান তিনি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীরা রোববার রাতে ককটেল বিস্ফোরণ করে এলাকায় নাশকতার সৃষ্টি করেছে। ১৩/১৪ জনের নাম উল্লেখ ও বাকিদের অজ্ঞাত করে মামলা করা হয়েছে। গ্রেফতারের স্বার্থে কারো নাম বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category