• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া থানাধীন তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ হোসেন (২৫) ও জেকের আলী সাঈদ সারোয়ার (২২)। তারা সম্পর্কে (চাচা-ভাতিজা)।

মঙ্গলবার দুপুরে খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মোঃ হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন।

আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। পথে কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে বাসের চালক ও হেলপার পালিয়েছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল। পরে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কোন মামলা হয়নি। নিহতদের পরিবার মামলা দিলে মামলা নেওয়া হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category