• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ শীর্ষ মাদক কারবারী মোঃ রহিদুল ইসলামকে (৩৪), গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার বসতঘর থেকে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ রহিদুল ইসলাম, সে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া এলাকার মৃত রাব্বেলের ছেলে।
বুধবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মঙ্গলাবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়ায় মাদক কারবারী মোঃ রহিদুল ইসলামের বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় বসতঘরে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিল। রহিদুল নিজ এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তার নামে ৯ টি মামলা রয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category