• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় টাপেন্ডালসহ মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ২০ মে, ২০২৩

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় ২০পিছ টাপেন্ডালসহ সাইদুর রহমান(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সাইদুর রহমান উপজেলার নিতপুর শিতলী গ্রামের খাজা মঈনুদ্দীনের ছেলে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ২৩০/৪৫(৯এস) পিলারের বাংলাদেশের অভ্যন্তর থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ জানান, আটক সাইদুর রহমানসহ পলাতক অপর দুইজন ভারত থেকে বাংলাদেশে মাদক নিয়ে আসছিল। আমারা গোপন সংবাদ পেয়ে তাদেরকে ধরার জন্য ধাওয়া করি। এসময় সাইদুরের সাথে থাকা অপর দুজন পালিয়ে যায়। আটকের সময় বালাশহিদ মাঠে তাদের রেখে যাওয়া একটি এফজেডএস বøু কালারের ইয়ামাহা মোটরসাইকেল, মোটরসাইকেলের সিটের নিচে রাখা ২০টি ভারতীয় টাপেন্ডাল ট্যাবলেট, ভারতীয় ১টি সীমকার্ডসহ একটি মোবাইল সেট ও ভারতীয় ৮০ রুপি উদ্ধার করি। এ ব্যাপারে গতকাল শনিবার পোরশা থানায় একটি মামলা হয়েছে। এবং ঐ দিনই সাইদুর রহমানকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category