পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় মানসুরা (২০) নামে এক যুবতী গৃহবধু আতœহত্যা করেছে। সে উপজেলার মশিদপুর ইউনিয়নের শিহন্ডী গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী। সকলের অজান্তে রোববার দুপুরে নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে সে আতœহত্যা করে। আতœহত্যার কারন জানা যায়নি। পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লাশ মর্গে প্রেরণের জন্য উদ্ধার করা হয়েছে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।#