• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী। শনিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধমে দিবসটির উদ্বোধন করেন ইউএনও সালমা আক্তার। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অসুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

সভায় বক্তাগণ দেশকে দুর্নীতি মুক্ত রাখতে উন্নত বিভিন্ন দুর্নীতিমুক্ত দেশের উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় ইউএনও সলমা আক্তার পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে ছোটবেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, শিক্ষা কর্মকর্তা দেওয়ান সামসুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক,

সদস্য সচিব মোশারফ হোসেন জুয়েল, সদস্য একরামুল হক শাহ্ সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে নারীনির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category