ফজলে মওলা,,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি নওগাঁ-৩ আসন মহাদেবপুরÑবদলগাছী আওয়ামীগ দলীয় নৌকা প্রতিক পাওয়ার আশায় ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন আওয়ামীলীগ পত্যাশীরা, মাঠে নেই বিএনপি। বর্তমান এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরী নৌকা পতিক প্রত্যাশী জনসংযোগ চালিয়ে যাচ্ছেছিল।
কিন্ত দুভ্যগ গত ১৩ নভেম্বর হৃদরোগ আক্রান্ত হয়ে মুত্যু বরণ করেণ। এরপর তার সহধর্মিনী মাহফুজা আকরাম চৌধুরী মায়া দলীয় ভাবে নৌকা প্রতিক চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নৌকার পক্ষে জনসংযোগে নিয়ে ব্যস্ত সময় পার করছেন।বর্তমান এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন ২০১৪সালে আমি দলীয় টিকিট চেয়ে পাইনি সতন্ত্র হিসাবে ছিলাম তার পরেও আল্লাহ পাক আমার ইচ্ছে পুরণ করেছে।
তিনি বলেন সেই সময় নওগাঁ-৩আসন মহাদেবপুর-বদলগাছীর মানুষের ভালো বাসা ও কাজের মুল্যায়নে ২০১৮ সালে আবার বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দলীয়টিকিট দিয়ে আমাকে আবারও নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। বদলগাছী মহাদেবপুরের জনগন আমাকে ভোটের ম্যাধমে বিজয়ী করেছে। আশা করছি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে আবারও নৌকার টিকিট দিবেন। অপর দিকে বদলগাছী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক কমিটির সদস্য এ্যাডঃ আহসান হাবিব স্বপন তনিও এ আসনের দুই উপজেলা মহাদেবপুর-বদলগাছীর শিক্ষা প্রতিষ্ঠান,হাট বাজার সহ বিভিন্ন স্থানে নৌকার ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে চাচ্ছে।
তিনি বলেন আগামী ৪১সালের ভিশণকে প্রতিষ্ঠিত করতে হলে তরুণ জেনারেশন বিকল্পনেই সে লক্ষ্যে প্রচার প্রোচারণা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নওগাঁ-৩ আসনে নৌকা প্রতিক দেয় ভোটারেরা আমাকে বিপুল ভোটে বিজয় করবে বলে আমি আশাবাদী। নির্বাচনী প্রচার প্রচারণা ও সভা সমাবেশ করতে আমার কোন বাধাবিগ্ন নেই। উন্নদিকে সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী আওয়ামীলীগের কিছু নেতা কর্মি নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন আমি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪১সালের ভিশনকে প্রতিষ্ঠিত করার লক্ষে প্রচারণার চালিয়ে যাচ্ছে। কে কি বল্ল এটা আমার দেখার বিষয় নয়। বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী বলেন দলীয় ভাবে সিধান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবে কিনা জানিনা তবে দল যা ভাল মনে করে সে ভাবেই চলব। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন মাহফুজা আকরাম চৌধুরী মায়া আওয়ামী মহিলা কেন্দ্রীয় কমিটির সদস্য সে দলীয় ভাবে নৌকা প্রতিক চাইতেই পারে। তবে এ আসনে যাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিবেন তার পক্ষেই আমরা নির্বাচন করব।