• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে বিভিন্ন ফসলে কীটনাশক প্রয়োগ করায় হারিয়ে যাচ্ছে দেশী পাখি।

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

ফজলে মওলা, বলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিভিন্ন ফসলে কিটনাশক ব্যবহারের কারণে মাঠ থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশী পাখি। একসময় উপজেলার বিভিন্ন পল্লীতে বড় বড় গাছপালায় ও বাসঝাড়ে দেখা যেত পাখি ও বকের বাসার বিচরণ।

আর চখে পড়েনা সেই পাখি বাসা ও কিচির মিচির আওয়াজ। গ্রামের পুকুর পারে বাসঝাড় ও বিভিন্ন গাছ পালায় আবাসস্থল বেঁধে প্রজন্নশ হতো অসংখ্য পাখির ছানা। পাখিরা হাল চাষের জমি ও ধান ক্ষেতের পোকা মাকর খেয়ে জীবন ধারণ করতো। সন্ধার আগেই ফিরে আসতো আবাসস্থলে আর কিচির মিচির ডাকে মুখরিত হয়ে উঠত ঐসব এলাকা। গাছের ডালে মাঠে ঘাঠে দেখা যেত হরেক রকম দেশী পাখির বিচরণ। বর্তমানে আর চখে পড়েনা সুনা যায় না সেইসব পাখির কিচির মিচির ডাক।

সরকারের নিদেশে পাখি শিকার বন্ধ হলেও নেই আগের মত বড় বড় ডাগ সহ বিদেশী পাখি। এখন হারিয়ে যেতে বসেছে সেই আগের পাখি ঘুকু,শালিক, বাবুই,টিয়া সহ হরেক রকম পাখি। এলাকার বয়যষ্ট মুরবিরা বলেন ফল ফসলে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ ও খাদ্যের অভাবে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির বিভিন্ন পাখি। এই পাখি গুলো টিকিয়ে রাখতে হলে সরকারের সুদৃষ্টি দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

কোলা ইউপির কৃষক তাইজুল,দেলোয়ার,ছিদ্দিক সহ অনেকে বলেন ধান সহ সব ধরনের ফুলের ফসলে বিষ বা কীটনাশক না দিলে ফসল করাই সম্ভব নয়। কারণ বিষ না প্রয়োগ না করলে বিভিন্ন রোগ বালাই,পোকা মাকরে ফসল শেষ করে দিবে। এব্যপারে নওগাঁ জেলা বন কর্মকর্তা সহিদুল ইসলাম (রাঙ্গা) বলেন রক্ষনা বেক্ষনার অভাবে এসব পাখি বিলপ্ত হয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category